আদালতে মির্জা ফখরুল

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম

রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলায় হাজিরা দিতে আদালতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার (০৩ সেপ্টেম্বর) এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে।

বেলা ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান মির্জা ফখরুল। এরপর মহানগর হাকিম আদালত-৪ এর বিচারক তোফাজ্জল হোসেনের আদালতে হাজিরা দেন তিনি। দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।

উল্লেখ্য, ২০১২ সালের ১৪ ডিসেম্বর নাশকতার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পল্টন থানায় মামলা দায়ের করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত