ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস বলেছেন, এশিয়ায় ক্যাথলিক চার্চের কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। এ কারণে কোনও দেশের সরকারের চার্চকে ভয় পাওয়া উচিত নয়। গতকাল শনিবার (০২ সেপ্টেম্বর) মঙ্গোলিয়া সফরকালে চীনের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
এদিন মঙ্গোলিয়ায় সেখানকার ধর্মযাজক এবং সাধারণ কর্মীদের সঙ্গে কথা বলেন পোপ। দেশটিতে মাত্র ১৪৫০ জন ক্যাথোলিক রয়েছেন। সেখানকার একটি ছোট চার্চের সঙ্গে সরকারের ভালো সম্পর্ক রয়েছে। আর সরকারও চার্চের সমাজসেবা, স্বাস্থ্যসেবা ও দাতব্য কার্যক্রমের প্রশংসা করে।
পোপ ফ্রান্সিস তার বক্তব্যে বলেন, যিশু তার অনুসারীদের রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে বলেননি। ধর্মবিশ্বাসের মাধ্যমে আহত মানবতার দুর্ভোগ কমাতে বলেছেন। এই ধর্ম ঈশ্বরের আশীর্বাদ, ক্ষমা ও সত্যের বার্তা নিয়ে টিকে রয়েছে। চার্চ সবার মঙ্গলকামনায় নিবেদিত।
প্রসঙ্গত, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কর্তৃক স্বীকৃত পাঁচটি প্রধান ধর্মের মধ্যে একটি ক্যাথলিক। তবে এরপরেও সেখানে চার্চ এবং রাষ্ট্রের সম্পর্ক প্রায়শই উত্তেজনাপূর্ণ হয়। দেশটিতে ধর্মীয় শিক্ষা ব্যাপকভাবে সীমাবদ্ধ।
২০১৮ সালে বিশপ নিয়োগ দেওয়ার বিষয়ে ভ্যাটিকান ও চীনের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়। কিন্তু তা নিয়েও টানাপোড়েন অব্যাহত রয়েছে। ভ্যাটিকানের অভিযোগ, বেইজিং এই চুক্তি একাধিকবার লঙ্ঘন করেছে।
সূত্র: ভয়েজ অব আমেরিকা, আরটি ইন্টারন্যাশনাল
আরও পড়ুন: ব্যবসায়ীকে ঘরে ডেকে গোপন ভিডিও, যা হলো স্বামী-স্ত্রীর