বিজিবির ই-রিক্রুটমেন্ট সফটওয়্যার উদ্বোধন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৩ এএম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক যুগোপযোগী, কার্যকরী ও সহজীকরণের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তি নির্ভর ওয়েব বেজড ই-রিক্রুটমেন্ট সফটওয়্যার তৈরি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিজিবির ই-রিক্রুটমেন্ট সফটওয়্যার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে বিজিবি মহাপরিচালক বলেন, ‘রিক্রুটমেন্ট হলো একটি বাহিনীর দক্ষ সৈনিক বাছাইয়ের মূল ভিত্তি।’ নিয়োগ প্রক্রিয়া সঠিক ও স্বচ্ছ হলে বাহিনী মেধাবী, চৌকস ও দক্ষ সৈনিক পাবে। বিজিবির এই সফটওয়্যার সঠিক প্রার্থী নিরূপণ করে যোগ্য, মেধাবী, দক্ষ ও চৌকস সৈনিক নিয়োগে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত