অস্ট্রেলিয়ায় ১৯৭১ সেই সব দিন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭ এএম

দেশ ছাপিয়ে এবার সাগর পারের দেশ অস্ট্রেলিয়াতে মুক্তি পেতে যাচ্ছে হৃদি হকের প্রথম সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। সিনেমাটি গত ১৮ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দর্শকের কাছে তুমুল প্রশংসা কুড়ায় মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত এ সিনেমা। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত মোট ১২টি শো চলবে বলে জানান নির্মাতা।

নির্মাতা হৃদি হক বলেন, ‘এটি আমাদের জন্য আনন্দের সংবাদ। অস্ট্রেলিয়ায় সিনেমাটি প্রবাসীদের দেখাতে পারব এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এটি আমার প্রথম সিনেমা। দেশের মানুষ যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছে, আশা করি প্রবাসীরাও সেভাবে সিনেমাটি গ্রহণ করবে। অস্ট্রেলিয়া ছাড়াও আমেরিকা ও ইউরোপ থেকে সিনেমাটির প্রদর্শনীর জন্য কথা চলছে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি শিগগিরই ইউরোপ-আমেরিকাতেও দেখানো হবে বলে আমরা আশাবাদী।’

২০১৮-১৯ অর্থবছরের সরকারি অনুদানে (৫০ লাখ টাকা) নির্মিত হয়েছে ১৯৭১ সেই সব দিন। এ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, হৃদি হক, আব্দুন নূর সজল, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, তারিন, লিটু আনাম, মৌসুমী হামিদ, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত