যৌন নির্যাতনের অভিযোগে দুই শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ এএম

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ দুই ছাত্রকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে এক বছর ও হল থেকে বৃহস্পতিবার বিকেলে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি পত্রের মাধ্যমে দুই ছাত্রকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সোহাগ ও অর্থনীতি বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী রিফুজার রহমান রনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ আগস্ট ক্যাম্পাসের অভ্যন্তরে ১০তলা বিল্ডিংয়ের সামনে এবং বিভিন্ন সময়ে অন্য স্থানে যৌন নির্যাতনের অভিযোগে তাদের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে এক বছর ও আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ম্যানেজমেন্ট বিভাগের এক ছাত্রীর অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনির্মাণে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যারা শৃঙ্খলাবিরোধী কর্মকা- করবে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত