ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাইসা মনি (৫) ও মাইসা মনি (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে এ ঘটনা ঘটে। রাইসা মনি ও মাইশা মনি ওই গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের দুই মেয়ে।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে বাড়ি সংলগ্ন একটি পুকুর পাড়ে বল নিয়ে খেলা করছিল দুই বোন। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। তাদের খেলার বলটি পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুকুরে খোঁজ করা শুরু করে। পরে দুপুর ১টার দিকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
