আগ্নেয়াস্ত্র মাদকসহ কোচিং সেন্টারের পরিচালক গ্রেপ্তার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭ এএম

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ একটি কোচিং সেন্টারের পরিচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রবিবার দুপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মজনু আহমেদ (৪০)। তিনি উপশহরের সাগর কোচিং সেন্টারের পরিচালক।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার নগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে মজনুকে আটক করে র‌্যাব। এ সময় তার প্রাইভেট কারে তল্লাশি করে তিন রাউন্ড গুলিসহ একটি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত