দেশে আগস্টে ১৬৬৭ অগ্নিকাণ্ড, নিহত ৮

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ এএম

চলতি বছরের আগস্ট মাসে সারা দেশে ১ হাজার ৬৬৭টি অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকা-ে ২৮ জন আহত ও ৮ জন নিহত হয়েছে। শুধু ঢাকা সিটি করপোরেশন এলাকায় আগুনের ঘটনা ঘটে ১২৮টি, যেখানে আহত হয়েছে ১ জন।

গতকাল মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগস্ট মাসে সারা দেশে ১ হাজার ৬৬৭টি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৪১৬টি, ময়মনসিংহ বিভাগে ৮১টি, চট্টগ্রাম বিভাগে ২৭৬টি, রাজশাহী বিভাগে ২৭৭টি, খুলনা বিভাগে ২৪৪টি, সিলেট বিভাগে ৫৫টি, বরিশাল বিভাগে ৭৭টি ও রংপুর বিভাগে ২৪১টি। মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাস থেকে আগস্ট মাসে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে ১৯৬টি। গত জুলাই মাসে সারা দেশে ১ হাজার ৪৭১টি আগুনের ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগস্ট মাসে সারা দেশে অগ্নিকাণ্ড ছাড়াও অন্যান্য দুর্ঘটনার সংখ্যা ৯৫৭টি। ঢাকা বিভাগে ২১১টি, ময়মনসিংহ বিভাগে ৪৫টি, চট্টগ্রাম বিভাগে ১৪৩টি, রাজশাহী বিভাগে ২৪৩টি, খুলনা বিভাগে ১১২টি, সিলেট বিভাগে ৩৯টি, বরিশাল বিভাগে ৩৯টি ও রংপুর বিভাগে ১২৫টি দুর্ঘটনা ঘটে। যেখানে ১ হাজার ৬১ জন আহত এবং ১৮৩ জন নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত