ঢাকাতেই থাকলেন মুশফিক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৫ এএম

সকালে অনুশীলন করে বিকেলের ফ্লাইটে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল মুশফিকুর রহিমের। কিন্তু ছুটি বাড়িয়ে ঢাকাতেই থেকে গেলেন। সহধর্মিণী পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় পরিবারের পাশে থাকতে এশিয়া কাপ থেকে অব্যাহতি নিয়েছেন মুশফিক।

শুক্রবার এশিয়া কাপে ভারতের সঙ্গে সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে জিতলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই সাকিব আল হাসানদের। ভারত পাকিস্তানের পর শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে। তাই বাংলাদেশের সঙ্গে শেষ ম্যাচটি নিয়মরক্ষার লড়াই। এই ম্যাচে বেঞ্চের ক্রিকেটারদের পরীক্ষা করে দেখতে পারে বাংলাদেশ। সেই ইঙ্গিতটা মুশফিক শ্রীলঙ্কা না যাওয়ায় সত্যি হলো। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে তাই কিপিং গ্লাভস হাতে দেখা যাবে লিটন দাসকে। এই সুযোগে দলে একাধিক পরিবর্তন আসতে পারে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত