নির্বাচনে সব দলের অংশগ্রহণ রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। গতকাল রবিবার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
আনিছুর রহমান বলেন, ‘আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। দেড় বছর ধরে সব দলকে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি। এখনো আহ্বান জানাচ্ছি তারা যাতে নির্বাচনে অংশ নেয়। নির্বাচনটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধ হয়। সেটা নির্ভর করবে রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর। এ ক্ষেত্রে আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।’
