যুক্তরাষ্ট্রের শিকাগোয় একটি পরিবারের বাবা-মা ও তাদের দুই শিশু সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। ভয়াবহ এই নৃশংসতা থেকে রেহাই পায়নি ওই পরিবারের পোষা তিনটি কুকুরও, এগুলোকেও গুলি করে হত্যা করা হয়। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট গতকাল জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে শিকাগো শহরের রোমিওভিলের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। শুরুতে এ ঘটনা পারিবারিক কলহে হত্যার পর আত্মহত্যা বলে মনে করা হয়েছিল। কিন্তু পুলিশের সন্দেহ এই বন্দুক সহিংসতা প্রচণ্ড আক্রোশ থেকে চালানো পরিকল্পিত হামলা। যদিও এখন পর্যন্ত ঘটনায় দায়ী সন্দেহে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রোমহর্ষক এ হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলা জানায় পুলিশ।
×
