নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে বাধা কাটছে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ পিএম

সাংবাদিক নীতিমালা সংশোধন করে নির্বাচনের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার এ-সংক্রান্ত নীতিমালা জারি হতে পারে বলে জানা গেছে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম বলেন, শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এ-সংক্রান্ত নীতিমালা মঙ্গলবার জারি করা হতে পারে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বৈধ কাগজপত্র থাকলে নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিকদের মোটরসাইকেল চালাতে কোনো বাধা নেই। কমিশন বিষয়টির অনুমোদন দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত