উন্নয়নের ক্ষেত্রে কোন বিভাজন চলবে না: রাষ্ট্রপতি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম

দেশের সার্বিক উন্নয়নে একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পাবনাবাসীসহ দেশের সকল নাগরিককে একই ছায়াতলে এসে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আজ পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গণমানুষের দাবি ও আশা আকাঙ্ক্ষা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে দেশ যেভাবে অগ্রগতির সাথে এগিয়ে যাচ্ছে তাতে এদেশ ২০৪১ সালে উন্নত দেশের পর্যায়ে পৌঁছতে পারবে।

পাবনার সার্বিক উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতার ছোঁয়া অবশ্যই পাবনাবাসীদের উপর পড়বে এবং সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি বর্তমানে দেশের রাষ্ট্রপতি আরও বলেন, ফাউন্ডেশন পাবনার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে সে বিশ্বাস প্রতিষ্ঠাকালীন থেকেই সবার ছিল। আর তাই তো অনেক অসাধ্য কাজকে সাধন করা সম্ভব হয়েছে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়।

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বেবী ইসলাম, সহ সভাপতি অধ্যাপক শিবজিত কুমার নাগ, সহ সভাপতি মো. শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত