আমল

দুর্বিষহ জীবন থেকে মুক্তি

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০২:২৩ পিএম

উচ্চারণ : আল্লাহুম্মা বি-ইলমিকাল গাইবা ওয়া কুদরাতিকা আলাল খালকি আহয়িনি মা আলিমতাল হায়াতা খাইরান লি, ওয়া তাওয়াফফানি ইজা আলিমতাল ওয়াফাতা খাইরান লি।

অর্থ : হে (দয়াময়) আল্লাহ! আপনি অদৃশ্যের জ্ঞান রাখেন এবং সৃষ্টির ওপর ক্ষমতাশীল। আপনি যতদিন আমার জন্য জীবনকালকে উত্তম মনে করেন ততদিন আমাকে জীবিত রাখুন। আর যখন আমার জন্য মৃত্যুকে কল্যাণকর মনে করেন আমাকে মৃত্যু দিন।

হজরত আম্মার ইবনে ইয়াসার রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লিখিত দোয়া পাঠ করতে শুনেছি। -সুনানে নাসায়ি : ১৩০৫

×
সর্বশেষ সর্বাধিক পঠিত