ঢাকার অদূরে আশুলিয়ায় নৃশংসভাবে গলা কেটে একই পরিবারের তিন খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা হলেন সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগম। তাদের গতকাল সোমবার গাজীপুরের শফিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন দেশ রূপান্তরকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের জড়িত থাকার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। আগামীকাল (আজ) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’ গত শনিবার রাতে সাভারের আশুলিয়ার জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ছয়তলা ভবনের চারতলার একটি ফ্ল্যাট থেকে স্বামী- স্ত্রী, তাদের ছেলেসহ তিনজনের গলা কাটা লাশ উদ্ধার করে আশুলিয়া থানার পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মুক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান (১২)। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দুজনই আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি করতেন
×
