শব্দদূষণ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ঢাকা শহরকে শব্দহীন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার শব্দদূষণ রোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ কর্মসূচি সফল করার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, সব ধরনের পরিবহন ও নির্মাণ সমিতি, বিআরটিএ, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পুলিশ বিভাগ, স্কাউট এবং সব গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহায়তা নেওয়া হবে।
×
