আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১২:০৮ এএম

আফগানিস্তানের যে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল সেই হেরাত প্রদেশে আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পের চার দিন পর গতকাল বুধবার স্থানীয় সময় ভোর প্রায় ৫টা ১০ মিনিটের দিকে ৬ দশমিক ৩ মাত্রার নতুন এই ভূমিকম্পটি হয়। এতে নিহত কোনো খবর পাওয়া না গেলেও শতাধিক আহত হয়েছেন বলে জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স।যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাতে রয়টার্স জানাচ্ছে, ভূমিকম্পটির উৎপত্তি হেরাত শহর থেকে ২৮ কিলোমিটার উত্তরে। আর মাত্রা ছিল শনিবারের কম্পনের তবে শনিবারের ভূমিকম্পে ঘরবাড়ি হারানো অনেকেই এ ভূমিকম্পের সময় খোলা জায়গায় ঘুমিয়ে ছিলেন বলে হতাহত কম হয়েছে।

সংবাদ সংস্থাটি বলছে, ভূমিকম্প দুর্গতরা কম্বল, খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাবে ভুগছেন। এর আগে শনিবারের ভূমিকম্পটিও সকালে হয়েছিল। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল জিনদাজান জেলা হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার দূরে ইরান সীমান্তের কাছে। তখন মূল ভূমিকম্পের পর আরও কয়েকটি বড় ধরনের পরাঘাত হয়। আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, শনিবারের ভূমিকম্পে অন্তত ২৪০০ জন নিহত ও ২০০০-এর বেশি আহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত