সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন বিমানবাহিনী প্রধান

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০১:৩৯ এএম

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এ সময় তার সঙ্গে তার স্ত্রী এবং একজন সফরসঙ্গীও রয়েছেন । গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। এক বিজ্ঞপিতে আইএসপিআর জানায়, বিমানবাহিনীর প্রধান সফরের অংশ হিসেবে বিমানবাহিনীর দুইটি সি-১৩০ পরিবহন বিমানের নিরীক্ষণ ও রক্ষণাবেক্ষণের (পিডিএম এবং ‘সি চেক’) কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি সরকারি সফর শেষে ২১ অক্টোবর দেশে ফিরবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত