‘জেসিআই টিওওয়াইপি অ্যাওয়ার্ড’ পেলেন সাইফুল ইসলাম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৬:৪৭ এএম

‘জেসিআই বাংলাদেশ টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টিওওয়াইপি) ২০২৩ অ্যাওয়ার্ড’ পেয়েছেন ‘ইংলিশ থেরাপির’ প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সাইফুল ইসলাম। ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন পারসোনাল অ্যাকমপ্লিশমেন্টস’ শীর্ষক ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সম্প্রতি শেরাটন ঢাকায় জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) বাংলাদেশ এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে।

নৈতিক ও দূরদর্শী নেতৃত্ব গুণাবলি চর্চার মাধ্যমে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এমন ১০ জন তরুণ ব্যক্তিত্বকে এ অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। ইংরেজি ভাষার প্রশিক্ষক ও প্রতিশ্রুতিশীল তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তার শিক্ষামূলক কনটেন্ট ইতিমধ্যে ১০ মিলিয়নের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছে গেছে সম্পূর্ণ বিনামূল্যে, আর এ সংখ্যাটি আরও বেড়ে চলেছে। সব বয়সী শিক্ষার্থীর জন্য ইংরেজি ভাষা শিক্ষার অনবদ্য প্ল্যাটফর্ম ‘ইংলিশ থেরাপি’। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত