ইসরায়েলের হাতে ১১ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৮:০৫ পিএম

ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে হামলা-পাল্টা হামলা দশম দিনে গড়িয়েছে। এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে ১১ জন ফিলিস্তিনি সাংবাদিক। এছাড়া আহত হয়েছে আরও ২০ জনের বেশি। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (১৬ অক্টোবর) আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দুইজন সাংবাদিক এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে ৫০টি মিডিয়া অফিস।

অপরদিকে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস জানিয়েছে, পৃথক ঘটনায় একজন ইসরায়েলি ও একজন লেবানিজ সাংবাদিকও নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত