গুলিস্তানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:২১ এএম

রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর। গতকাল সোমবার সকাল ৮টার দিকে পল্টন থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির বলে জানা গেছে।

গুলিস্তান এলাকায় ফুটপাতে ঘুমাতেন। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত