ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ২১ অক্টোবর শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলন স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের নতুন তারিখ পরে জানানো হবে।
গতকাল এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা ফিলিস্তিনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া হবে।
