রাজধানীর খিলগাঁও বাজার রেলগেট এলাকার তিনটি মার্কেট উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিটি করপোরেশন অবৈধ উচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে। মার্কেট উচ্ছেদ না করে আইনিভাবে এই সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী ও মেয়রের কাছে আবেদন জানিয়েছেন তারা। গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ব্যবসায়ীরা। মার্কেট তিনটি হলো খিলগাঁও সিটি করপোরেশন কাঁচা বাজর, পূবালী শপিং সেন্টার ও উত্তরা মার্কেট খিলগাঁও।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খিলগাঁও সিটি করপোরেশন কাঁচা বাজার মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল লতিফ, পূবালী শপিং সেন্টারের সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান বাচ্চু মুন্সী, খিলগাঁও উত্তরা মার্কেটের সভাপতি নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক ফয়সাল টিপু।
