প্রায় ২৪১ কোটি টাকা পাচারের অভিযোগে টেলেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ করেছে, রাজধানীর গুলশানের এই প্রতিষ্ঠানটি টেলিকমিউনিকেশন ব্যবসা করে। বিদেশ থেকে বাংলাদেশে আসা কল চার্জের এই টাকা তারা দেশে না এনে বিদেশি গচ্ছিত রেখেছেন।
দুদকের উপপরিচালক মো. জালাল উদ্দিন আহম্মদ বাদী হয়ে গতকাল রবিবার সকালে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। সংস্থার সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে আইজিডব্লিউ লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়।
