সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী

সামনে নির্বাচন সতর্কতার সঙ্গে কাজ করতে হবে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৭:২৫ এএম

সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সামনে জাতীয় নির্বাচনে সতর্কতার সঙ্গে সবাইকে কাজ করতে হবে। যেকোনো সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে।

নির্বাচনকে কেন্দ্র করে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমেরিকা, জাপান, চীন কিংবা ভারতের কথায় বাংলাদেশ চলবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন দেশ, স্বাধীন ভাবে চলবে।

গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৫৮০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান শেষে মন্ত্রী এ সব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ চায় জাতীয় নির্বাচনে সব দল অংশ গ্রহণ করুক। নানা ধরনের মার্কা নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে দেখুক তাদের জনপ্রিয়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারে কাছেও নেই। জনগণ প্রত্যাখ্যান করবে। তাদের মার্কা চিনে কি না তখন তারা বুঝতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত