পোশাককর্মী খুনের ঘটনায় কথিত স্বামী গ্রেপ্তার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৭:২৬ এএম

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ইসলামপুর এলাকায় তালাবদ্ধ ঘর থেকে এক পোশাককর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে কথিত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। মো. আবুল হোসেন (৪৭) নামের এই ব্যাক্তিকে গতকাল বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিহত পোশাককর্মীর নাম শেখা বেগম (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালি গ্রামের মো. সারোয়ার মিয়ার মেয়ে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ইসলামপুর এলাকার শামসুর রহমানের বাড়িতে বিয়ে না করেই গ্রেপ্তার কথিত স্বামীর সঙ্গে ঘর ভাড়া করে বসবাস করতেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাইরে তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বাসন থানা পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত