২০২৪ সালের মে মাসে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ‘মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি ইন্টারন্যাশনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাজরিয়া তাবাসসুম প্রোমা ও রাজিউল ইসলাম স্বাধীন। ২৬ অক্টোবর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বিচারকরা এই দুজনকে নির্বাচিত করেন। এবারের মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি বাংলাদেশ-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে ‘আরকা ফ্যাশন উইক’-এর অংশ হিসেবে। ‘মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি পেজেন্ট’-মালয়েশিয়ার সুন্দরী প্রতিযোগিতা।
বাংলাদেশ ছাড়াও এএমটিসির আরও তিন দেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কার ইভেন্ট ডিরেক্টর। স্বনামখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব আজরা মাহমুদ নিজেই ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর স্বত্বাধিকারী। বিশ্বের সামনে বাংলাদেশের মডেলদের তুলে ধরার প্রত্যাশা থেকে এই আয়োজন বলে জানিয়েছেন আজরা মাহমুদ। এ বছর প্রতিযোগিতায় ১৬ জন অংশগ্রহণ নিয়েছেন। এর মধ্যে ৮ জন নারী ও ৮ জন পুরুষ। প্রতিযোগিতায় ২ জনকে বেছে নেওয়া হবে একজন নারী ও একজন পুরুষ। এই দুজন বিজয়ী ‘মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। এটি ভিয়েতনামে অনুষ্ঠিত হবে।
