দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি উত্তরা এবং জাপানিজ ম্যানেজমেন্ট পরিচালিত শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রবিবার রূপায়ণ সিটি উত্তরার সিইও এম মাহবুবুর রহমান এবং শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের ডিরেক্টর (অপারেশন অ্যান্ড কোয়ালিটি) হিরোশি কুমাজাকি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ সিটির সিবিও গৌতম তরফদার, হেড অব মার্কেটিং কাজি সারজিল হাসান, ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র ডিজিএম সৈয়দ রেজাউল হক রেজা এবং শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের তৌহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি অনুযায়ী রূপায়ণ সিটির সম্মানিত গ্রাহক এবং কর্মকর্তারা জাপানিজ ব্যবস্থাপনায় পরিচালিত শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের ইনডোর আউটডোর সেবাগুলো বিশেষ ছাড়ে খুব সহজেই গ্রহণ করতে পারবেন। এ সময় রূপায়ণ সিটি উত্তরার সিবিও গৌতম তরফদার জানান, রূপায়ণ সিটি উত্তরা সব সময়ই গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে রূপায়ণ সিটি এবং শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
