খুলনায় চীনা প্রকৌশলীর মৃত্যু হয় পানিতে ডুবে

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০১:৫৬ এএম

পানিতে ডুবে শ্বাস বন্ধ হয়ে মারা যান খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা বিদ্যুৎকেন্দ্রের চীনা প্রকৌশলী ওয়াং সিয়াও হুই (৪৪)। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মামলার তদন্ত কর্মকর্তা কেএমপি সদর নৌ-থানা-পুলিশের এসআই মো. বজলুর রহমান গতকাল দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

মামলা সূত্রে জানা গেছে, নিহত ওয়াং সিয়াও হুই মহানগরীর খালিশপুরে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের একাংশের ঠিকাদারি প্রতিষ্ঠান সানডং সানলং সান হুই-এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। গত ২৪ আগস্ট সন্ধ্যায় তিনি বিদ্যুৎকেন্দ্র থেকে বেরিয়ে নিখোঁজ হন। ওই ঘটনায় তার সহকর্মী দোভাষী তুহিন মিয়া ২৫ আগস্ট বিকেলে খালিশপুর থানায় একটি জিডি করেন। পরে ২৬ আগস্ট সকালে ভৈরব নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত