রাজধানীতে বৃদ্ধের গুলিবিদ্ধ লাশসহ দুজনের মরদেহ

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৮:২৯ এএম

রাজধানীর একটি হাসপাতাল ও মুগদা এলাকা থেকে গতকাল মঙ্গলবার বৃদ্ধের গুলিবিদ্ধসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার এসআই মো. সাদেক জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের একটি বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন গাজী আবুল হাশেম (৬৯)। মসজিদে ফজরের নামাজ পড়ে বাসায় এসে একাই দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর দরজা ভেঙে পরিবারের সদস্যরা দেখেন হাশেম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পাশেই তার পিস্তলটি পড়ে ছিল। এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে মুগদা থানার এসআই রেজাউল করিম খান জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বরোডের মুগদা থানার রাস্তার মাথায় ফুটপাত থেকে এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত