ধানমন্ডি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম

রাজধানীর ধানমন্ডি এলাকায় ফুটপাতে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন আনুমানিক ৫৫ বছর বয়সী ওই নারী।

আজ বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাস্তা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাছ আলী জানান, ধানমন্ডি ১৪ নম্বর রোডে বাংলাদেশ মেডিকেলের পাশে ফুটপাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই নারী। পথচারীদের মাধ্যমে খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি আরও জানান, ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত