আইভিআই এর বোর্ড অফ ট্রাস্টির মেম্বার হলেন অধ্যাপক এহসানুল কবির জগলুল

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম

আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের (আইভিআই) বোর্ড অফ ট্রাস্টির মেম্বার হিসাবে নির্বাচিত হলেন এসেনসিয়াল ড্রাগস এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) গ্লোবাল কাউন্সিলের প্রতিষ্ঠানটির মহাপরিচালক জেরোম এইচ কিম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়।

পত্রে বলা হয়, আপনাকে বোর্ড অব ট্রাস্টি হিসেবে নির্বাচিত করা হয়েছে। আপনি আপনার সরকার এবং গ্লোবাল কাউন্সিলের প্রতিনিধিত্ব করবেন।

অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১৪ সাল থেকে। 

তিনি তৃণমূল পর্যায়ে বিনামূল্যে সরকারি ওষুধ পৌঁছে দিতে ওষুধ উৎপাদনের নেতৃত্বের পাশাপাশি সরকারি ভাবে ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

তিনি বাংলাদেশ ডার্মাটোলজি এসোসিয়েশনের সভাপতি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত