২০৩৪ বিশ্বকাপ ফুটবল আয়োজনের স্বত্ব লাভের পর সৌদি আরব এখন ক্রিকেটের প্রতি নজর দিতে শুরু করেছে। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে লাভজনক ইভেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বহুবিলিয়ন ডলারের শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
আইপিএলকে ৩০ বিলিয়ন ডলার মূল্যের একটি হোল্ডিং কোম্পানিতে রূপান্তরিত করতে ভারত সরকারের কর্মকর্তাদের পরামর্শ দিয়েছে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টারা, যার কিছু অংশ সৌদি আরব কিনে নিতে চায়। সেপ্টেম্বরে প্রিন্স সালমান ভারত সফরের সময় এ বিষয়ে কথা হয় বলে জানিয়েছেন তার একজন উপদেষ্টা। সেই কোম্পানিতে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব এবং ইংলিশ প্রিমিয়ার লীগ বা ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগের মতো অন্যান্য দেশে সম্প্রসারণে সহায়তা করবে আইপিএলকে।
ভারত এ ব্যাপারে আগামী বছরের সাধারণ নির্বাচনের পর সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
