চট্টগ্রামের বাঁশখালীর শীলকুপে বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুস্পৃষ্টে অনয় বড়ুয়া (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার শীলকুপ ইউনিয়নের বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। অনয়ের বাবা আপন বড়ুয়া মালয়েশিয়া প্রবাসী।
অনয় বাঁশখালী সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার লাশ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। বাবা দেশে ফিরলে তার লাশ দাহ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি ঘূর্ণিঝড় হামুনে অয়নদের বাড়ির বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দেয়। তাদের বাড়িতে সংযোগ ঠিক করার জন্য লোকজন এসেছিল। তাদেরকে সহযোগিতা করছিল অয়ন। এক পর্যায়ে একটি তারের সঙ্গে জড়িয়ে
অনয় গুরুতর আহত হয়। বিকেলে বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জিনাত শারমিন অয়নের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
