স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী উপমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ১৯৭০ সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করি। তখন আমরা না খেয়ে থাকতাম। আর এখন কি দেশের মানুষ আগের মত না খেয়ে থাকতে হয়। আমরা এখন মাংস খেতে পারি। দেশ নিয়ে প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছেন বলেই দেশের মানুষ এখন আর কেউ না খেয়ে থাকতে হয় না।
রবিবার বেলা ১টায় কুমিল্লা কোটবাড়ি সিসিএন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম মঈন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ভারতের ত্রিপুরা রাজ্যের বিজ্ঞ অ্যাডভোকেট জেনারেল শ্রী সিদ্ধার্থ শংকর দে, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন। আরও বক্তব্য রাখেন রিপাবলিক অব মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আবদুল্লা রাশিদ আহমেদ।
সিসিএন ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে ২০১৫ সাল থেকে ফল সেমিস্টার ২০২১ সময়কাল পর্যন্ত ৫৪৬ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্টগ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়।
