লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম, অনিয়মের অভিযোগ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম

জালভোটসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন শেষ হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় শেষ হয়।

এদিকে দুপুর ২ টায় জাতীয় পার্টির লাঙ্গল মার্কা প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন ও জাকের পার্টির গোলাপফুল মার্কা প্রার্থী সামসুল করিম খোকন লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মাধ্যমে ভোট বর্জণের ঘোষণা দেন। এ সময় তারা অভিযোগ তুলে বলেন, বেশ কয়েকটি কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দিয়ে জালভোট প্রদান করে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন। কোনো সুষ্ঠ ভোট হয়নি এ নির্বাচনে।

এদিকে জাতীয় পার্টির প্রার্থী ভোট দিয়ে বলেছেন, বেশ কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীর লোকজন। সুষ্ঠু ভোট হচ্ছে না। এ বিষয়ে প্রশাসনকে জানিয়ে তেমন সাড়া পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।

এই উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল প্রতীক) ও ন্যাশানাল পিপলস পার্টির সেলিম মাহামুদ আম প্রতীক নিয়ে নির্বাচনে অংশ  নেন তারা।

সাড়ে ৮টার দিকে শহরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন ভোট দিয়েছেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

সকাল ৯ টায় দিকে গিয়ে দেখা যায় লক্ষ্মীপুর ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থীর বাড়ির পার্শের হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় কেন্দ্রে অবস্থান করছেন নারী-পুরুষ তিন জন ভোটার। তখন বেলা ৯টার আর এসয়ের মধ্যে প্রিজাইডিং অফিসার আবুল জানান, ভোট পড়েছে মাত্র ১০ টি। একইভাবে কাকলী শিশু অঙ্গণের দুপুর ১২টায় গিয়ে জানা গেছে ৫ হাজার ৬ শত ২৬ ভোটের মধ্যে ২৮৬ ভোট কাস্টিং হয়। প্রিজাইডিং কর্মকর্তা টিটুল দাস এ তথ্য নিশ্চিত করেন।

দুপুর ১ টায় পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়। ভোট কাস্টিং হয়েছে  ১৫০ ভোট। ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। ওই কেন্দ্রেই জাকের পার্টির গোলাপ ফুল মার্কার প্রার্থী শামছুল করিম খোকনকে প্রিজাইডিং অফিসার নিকট জালভোট পড়ার অভিযোগ করেন। প্রিজাইডিং অফিসার ফিরোজ আলম সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপুর দেড়টায় গিয়ে দেখা গেছে কেন্দ্রে ভোটার শূন্য। কেন্দ্রে উপস্থিত জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হুদা আপলু বলেন, কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। এছাড়া এখানেও ছিল জালভোটের ছড়াছড়ি। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মিজানুর রহমান জানান, ওই কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ৬ শত ৮৬ জন। এর মধ্যে ভোট কাস্টিং হয়েছে ৫২২ ভোট। যা মোট ভোটের ১২ শতাংশ।

রবিবার লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ১১৫টি কেন্দ্রে সকাল ৮টা ভোটগ্রহণ শুরু হলেও বিকাল একই অবস্থা ছিল বলে জানা গেছে। তবে বিএনপির ডাকা দ্বিতীয় অবরোধের প্রথম দিনে লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। এছাড়া ভোট কেন্দ্রগুলোতে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু বিভিন্ন অনিয়ম ও জালভোটের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, উপনির্বাচনে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। শেখ হাসিনার সরকারের উন্নয়নে ও নিজেকে তৃণমূলের একজন কর্মী হিসেবে বিপুল ভোটে নৌকার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

লক্ষ্মীপুর-৩ শূন্য আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। দুপুর সোয়া দুইটা পর্যন্ত দুই প্রার্থীর নির্বাচন বর্জণের লিখিত অভিযোগ তিনি হাতে পাননি বলে জানান।

 পুলিশ সুপার তারেক বিন রশিদ জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২৩টি মোবাইল টিম, সাতটি স্ট্রাইকিং ফোর্স, চারটি স্ট্যান্ড বাই টিম কাজ করেছে। এ ছাড়া র‌্যাবের সাতটি পেট্রোল টিম, ৬ প্লাটুন বিজিবি ও ১৪০০ আনসার সদস্য কাজ করে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে পারছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত