বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০১:০৬ পিএম

বাগেরহাটের ফকিরহাটে পণ্যবাহী ট্রাকের চাপায় রাকিবুল হাওলাদার (২২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রাকটি পালিয়ে গেছে। নিহত রাকিবুল হাওলাদার বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল আলোকদি গ্রামের শাহীন হাওলাদারের ছেলে।

বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের গণমাধ্যম শাখার পরিদর্শক বাবুল আক্তার বলেন, রাকিবুল হাওলাদার নামে এক মোটরসাইকেল আরোহী বাগেরহাট থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে পণ্যবাহী ট্রাক রাকিবুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাকিবুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত