গাড়িতে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে বিশ হাজার টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৬ নভেম্বর) সকালে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে এক বৈঠকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এই ঘোষণা দেন।
তিনি বলেন, ‘গাড়িতে অগ্নিসংযোগকারীদের কেউ ধরিয়ে দিতে পারলে তাকে বিশ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।’
থানার কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসকল থানা এলাকায় পেট্রোল পাম্পে রয়েছে, ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিনে একবার পেট্রোল পাম্প পরিদর্শন করবেন। পেট্রোল পাম্পগুলোর সঙ্গে পুলিশে সম্পর্ক বাড়াতে হবে। যোগাযোগটা সবসময় রাখতে হবে। এসময় নিকটস্থ ওসি ও ডিউটি অফিসারের নম্বর, পেট্রোল পাম্পে রাখার অনুরোধ করেন তিনি।
