সিরাজগঞ্জে ট্রাক মালিক-শ্রমিকদের সঙ্গে মিল্লাত এমপির মতবিনিময়

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে ট্রাক-বাসে অগ্নিসংযোগ ও শ্রমিক হত্যার প্রতিবাদে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার সঙ্গে মতবিনিময় সভা করেছেন ট্রাক শ্রমিক-মালিকরা।

সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় হরতাল অবরোধেও ট্রাক চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন শ্রমিক ও মালিকরা।

জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি টি.এম একরামুল হক রিজভীর সভাপতিত্বে এবং ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, জেলা পরিষদ সদস্য একরামুল হক, ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ডাবলু এবং ট্রাক  ও কাভার্ড ভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নামদার আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত