সাকিব-শান্তকে ফিরিয়ে হাতঘড়ি দেখলেন ম্যাথিউস

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম

সাত রানে ম্যাথিউসের বলে ক্যাচ তুলেছিলেন সাকিব। সেটি ফেলে দেন আসালাঙ্কা। তবে দ্বিতীয়বার নয়। এবার ঠিকই ম্যাথিউসের বলে তোলা ক্যাচ দারুনভাবে লুফে নেন আসালাঙ্কা। ফিরে যান সাকিব আল হাসান। ৬৫ বলে ৮২ রানের ইনিংসে ১২টি চার ও দুটি ছক্কা হাঁকান সাকিব।

সাকিবের বিদায়ে শান্তর সঙ্গে গড়া ১৬৯ রানের জুটি ভাঙে। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ২১০ রানে। এর ১ রান পরেই অধিনায়কের পথ অনুসরণ করেন শান্ত। তাকেও ফেরান ম্যাথিউস, বোল্ড করে। ১২ চারে ১০১ বলে ৯০ রান করে সাজঘরে ফিরলেন শান্ত। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত