‘ডাঙ্কি’তে কত পারিশ্রমিক নিলেন শাহরুখ-তাপসীরা

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম

ডাঙ্কি সিনেমায় শাহরুখ খান, তাপসী পান্নু ও ভিকি কৌশল

আসছে বড়দিন উপলক্ষ্যে ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমা, যা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। বাদশাহের জন্মদিনের দিন প্রকাশ্যে এসেছে ডাঙ্কি-র টিজার। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন কিং খান। ছবিতে শাহ্নরুখের নায়িকা হিসেবে দেখা যাবে তাপসী পান্নুকে। এই সিনেমাও পাঠান-জওয়ানের মতো ব্যবসা করবে বলে আশা করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা। চলুন জেনে নেওয়া যাক, কে কত পারিশ্রমিক নিয়েছেন এই সিনেমার জন্য। 

‘ডাঙ্কি’তে শাহরুখ খানের চরিত্রের নাম হার্ডি। খবর বলছে, সিনেমাটির জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২৮ কোটি রুপি। পাঠান আর জওয়ানের ক্ষেত্রেও তিনি একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছিলেন বলেই খবর। 

অন্যদিকে শাহরুখের নায়িকা তাপসী পান্নু অভিনয় করেছেন মানু চরিত্রে। খবর, তিনি পারিশ্রমিক নিয়েছেন ১১ কোটি রুপি। ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন তাপসী ও শাহরুখ খান।  ডাঙ্কি-তে ভিকি কৌশলের চরিত্রের নাম সুখী, হার্ডির বন্ধু। সিনেমাটির জন্য তিনি ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এছাড়া গুলাটি দেখা যাবে বোমান ইরানিকে, যিনি একজন শিক্ষক। তিনি নিয়েছেন ১৫ কোটি রুপি। রাজকুমার হিরানির লাকি চ্যাম্প বললেও ভুল হয় না বোমানকে। এর আগে মুন্নাভাই এমবিবিএস, থ্রি ইডিয়টস, পিকে-তেও ছিলেন বোমন। 

প্রয়াত অভিনেতা সতীশ কৌশিককেও দেখা যাবে ডাঙ্কিতে। তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ৭ কোটি রুপি। এছাড়াও তাকে কঙ্গনা রানাওয়াতের এমার্ডেন্সি সিনেমাতেও দেখা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত