শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য চালু হচ্ছে বিশেষ মেট্রোরেল

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও পেশাজীবীদের জন্য বিশেষ সার্ভিস চালু করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (৭ নভেম্বর) ডিএমটিসিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল জানায়, অধ্যয়নরত ছাত্রছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেন দুটি বর্তমানে চালু সব স্টেশনে থামবে। এ ট্রেন দুটিতে শুধু এমআরটি র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য বিশেষ মেট্রোরেল চালু করা হবে। তবে, সবার এমআরটি কার্ড থাকা লাগবে। কারণ ৭টা ১০ মিনিটে মেট্রোরেলের টিকিট এখনো চালু হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত