‘বিএনপির অবরোধের ছয় দিনে অর্থনৈতিক ক্ষতি ৩.৫ বিলিয়ন ডলার’

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১২:২৯ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, গত ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীদের ডাকা মোট ছয় দিনের অবরোধ ও হরতালে দেশের অর্থনীতির আনুমানিক ক্ষতির পরিমাণ ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। 

তিনি বুধাবর (৮ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর এবং এসএমই খাত। সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যা আমদানিকারক এবং রপ্তানিকারক উভয়কেই ইতিমধ্যেই সংকটজনক অর্থনৈতিক সময়ে ক্ষতিগ্রস্ত করছে। শিশু ও যুবকদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’

রাজনীতি বিষয়ে বাংলাদেশি ইংরেজি ভাষার ব্লগ ‘bdanalytica’-এ প্রকাশিত একটি নিবন্ধের ওয়েব লিঙ্ক শেয়ার করে জয় লিখেছেন, প্রধানত বাস এবং ট্রাকগুলিকে লক্ষ্য করে অন্তত ১১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

তিনি লিখেছেন, ‘বিএনপি ও তাদের সহযোগীরা তাদের গুন্ডাদের প্রতিটি হামলার জন্য ৩ হাজার টাকা দিচ্ছে। পরিবহন খাতের দুর্দশা জীবনযাত্রার সংকটকে আরও বাড়িয়ে তুলছে, কারণ, বেশি ঝুঁকির কারণে ভাড়া আকাশচুম্বী হয়েছে।’

ফারহান হোসেন লিখিত এই নিবন্ধের লিঙ্ক হলো- https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fbdanalytica.com%2F2023%2F11%2F08%2Fthe-costs-of-bnp-jamaats-successive-strikes-and-blockades%2F%3Ffbclid%3DIwAR1-cDwr-BjyzhbrTklnPlU3vddtD_Mo-crxruYD7OlIyDoj0v8zDjgHvKE&h=AT0shQZwujFKp7yp822uDntqKmWMLuINN54Vr8B_vNBgg7G6BFOP097kpfYJoAbOoPX1wvNWKR5uzctaMFMfY2mlnzqZmXchMwwfpdw8tbTssbSu99CJ_7f4p4BupaLBMGNX&__tn__=-UK-R&c[0]=AT1sZGbTj6tDbjN8WzC6M4t7W-wV6iLPHZQBK39uzEHzWDxwSBEx-dVS4kLQYkcclWqipS9oTBrf5O7jLJfB6412MaqtlYkUsyzkBKsFNV8IodphViFfgUWkpgXqbT5Yrcj9frXEvICLomYRRUC3RcFUjD-nerDUGIrOLi5TvGAmhTjnWmDtGdfJY9VVy3UOfcNb5YRoOdeG

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত