আদমদীঘিতে বিস্ফোরণ মামলায় বিএনপির আরও ২ কর্মী গ্রেপ্তার

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম

ককটেল বিস্ফোরণ মামলায় বগুড়ার আদমদীঘিতে বিএনপির আরও দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের পর শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন বিএনপি কর্মী ও উপজেলার শিবপুব গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং শিয়ালশন গ্রামের ফাহিম হোসেন। 

বিএনপির ডাকা অবরোধে বগুড়ার আদমদীঘির পূর্ব ঢাকা রোড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলাতে এরইমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে এই দুজনকে গ্রেপ্তার দেখানো হলো।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, আঞ্চলিক  মহাসড়কে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ৫৯জনের নামে এবং অজ্ঞাত আরো বেশ কয়েকজনের নামে মামলা হয়। মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য জোড় তৎপরতা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত