আসন্ন শীত মৌসুমে দেশের সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগণের জন্য প্রদানমন্ত্রীর ত্রান তহবিলে কম্বলের একটি চালান প্রদান করেছে ইর্স্টান ব্যাংক পিএলসি (ইবিএল)।
আজ শুক্রবার (১০ নভেম্বর) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বলের চালানটি তুলে দেন ইবিএল চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এসময় উপস্থিত ছিলেন। সিএসআর কর্মসূচির আওতায় এই অনুদান প্রদান করেছে ব্যাংকটি।
