কাজ শেষে বাড়ি ফেরার পথে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১১:০২ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম ও হাফিজুল ইসলাম নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আওয়াল নামে আরও এক শ্রমিক।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়কের গনিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি পাশ্র্ববর্তী রানীশংকৈল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, কাজ শেষে একটি পাওয়ার ট্রলিতে করে কয়েকজন নির্মাণ শ্রমিক বাড়িকে ফিরছিলেন। রানীশংকৈলে যাওয়ার পথে গনিরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা খড় বোঝাই একটি ট্রাকের (বগুড়া-ড-১১-১৩৬১) সাথে ধাক্কা লাগে। এতে ওই তিন শ্রমিক গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পুলিশ খড় বোঝাই ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। আহত আওয়ালকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত