চট্টগ্রামে চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ নভেম্বর) বন্দর থানাধীন কলসীদিঘীর পাড় এলাকার একটি মাদ্রাসা থেকে ওমর ফারুক (২১) নামে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলার কাথারিয়া এলাকায়।
বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, অভিযুক্ত শিক্ষক চার শিক্ষার্থীকে যৌন নির্যাতন করার চেষ্টা করেন। ভুক্তভোগী এক শিক্ষার্থী বিষয়টি তার পরিবারকে জানালে পরে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের জিজ্ঞাসাবাদে চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের বিষয়টি স্বীকার করেন ওমর ফারুক। খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে।
