জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২

আজীবন সম্মাননা নিলেন রোজিনা, জানালেন কৃতজ্ঞতা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম

রাজধানীর আগারগাওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে বসে তারকাখচিত আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্মাননা অনুষ্ঠান। মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সশরীরে হাজির হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পেলেন  চিত্রনায়িকা রোজিনা। তার সঙ্গে যুগ্মভাবে এ বছর এই পুরস্কার দেয়া হয় অভিনেতা ও বীরমুক্তিযোদ্ধা খসরুকে। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করায় তার পক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন নায়ক আলমগীর।

পুরস্কার প্রদান শেষে শিল্পীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন আজীবন সম্মাননা প্রাপ্ত গুণী শিল্পী রোজিনা। এসময় তিনি চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত