নথি ফাঁসের বিচার স্থগিত, দুই মামলায় গ্রেপ্তার ইমরান

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১১:০৯ পিএম

গোপন নথি ফাঁসের মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের বিচার কার্যক্রম গতকাল মঙ্গলবার স্থগিত করলেন ইসলামাবাদ হাইকোর্ট। তবে এতে তিনি স্বস্তি পেলেন না। কারণ আদিয়ালা ট্রাস্ট দুর্নীতি মামলা এবং তোশাখানা মামলায় তাকে এরই মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদিয়ালা জেলে কারান্তরীন অবস্থায় নথি ফাঁসের মামলার বিচারকাজ চালু রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা আপিল আবেদনের রায়ে গতকাল ইসলামাবাদ হাইকোর্ট ওই নির্দেশ দেন।

পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব) ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট এবং তোশাখানা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। ন্যাবের বিশেষ আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত