দীপাবলীর পার্টিতে যাওয়ার সময় রানী মুখার্জিকে ক্যামেরাবন্দি করতে চেয়ে আহত হন এক সাংবাদিক। বিষয়টি নজর এড়ায়নি অভিনেত্রী। একটুও সময় নষ্ট না করে দ্রুত তাকে নিজের গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যান নায়িকা।
রানি মুখার্জির এই মনোভাব মন ছুঁয়ে গিয়েছে অন্যান্য পাপারাৎজিদের। এক পাপারাৎজি এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন তার সোশ্যালে। সহকর্মীর প্রতি তারকার এমন ব্যবহার দেখে মুগ্ধ সবাই।
শুধু রানী একা নন, এই ঘটনা মনে করিয়ে দেয় শাহরুখ খানের কথাও। বছর খানেক আগে কিং খানও এরকমভাবেই নিজের গাড়ি দিয়ে দিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য। সেই সাংবাদিকও শাহরুখ খানের ছবি তুলতে এগিয়ে এসেছিলেন এবং আহত হয়েছিলেন।
রানী মুখার্জিকে সর্বশেষ দেখা গেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র ছবিতে।
